ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটক ১

যশোরে ১৪ মামলার আসামি সন্ত্রাসী জিতুকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

হত্যার শিকার ১৪ মামলার আসামি সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতু -কপোতাক্ষ ফাইল ছবি

যশোরে ১৪ মামলার আসামি সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাতেই ঢাকায় রেফার করা হয়। ঢাকায় যাওয়ার পথে বুধবার গভীররাতে নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়।

নিহত শরিফুল ইসলাম জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন একই এলাকার সুমন মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধেও অন্তত ১১টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে দুর্বৃত্তরা জিতুকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজী মাসুম রেজা বলেন, রাত ১২টার দিকে জিতুকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। পরে রাত তিনটার দিকে মৃতদেহ হাসপাতালে নিয়ে আসার পর মর্গে রাখা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপারেশন) বলেন, নিহত জিতু যশোরের একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৪টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকান্ডে ব্যবহৃত দা ও ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহ সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। আটক সুমনের স্ত্রীকে ধর্ষণচেষ্টার সময় জিতুকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আটক ১

যশোরে ১৪ মামলার আসামি সন্ত্রাসী জিতুকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬