ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাইবার সেলের সাফল্য

৬০ মোবাইল ও ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয় -কপোতাক্ষ

যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির প্রযুক্তিগত সহায়তায় আগস্ট মাসে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সময়ে প্রতারণা ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া নগদ ও বিকাশের ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে ১১ জন প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সাইবার সেল সূত্রে জানা গেছে, উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১২টি ইমো ও ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়েছে।

পাশাপাশি নিখোঁজ ব্যক্তি ও ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারেও সাইবার সেল প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে সাইবার সেলের সাফল্য

৬০ মোবাইল ও ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার

আপডেট সময় : ০২:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬