ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘লক্ষ্য কেবল বিসিএস ক্যাডার হওয়া নয়, মানবিক মানুষ হতে হবে’

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

অধ্যাপক নার্গিস বেগম মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন -কপোতাক্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শিক্ষার্থীদের লক্ষ্য শুধু বিসিএস ক্যাডার হওয়া নয়; নিজেদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সাফল্য অর্জনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে।

আজ (শনিবার) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন যশোর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, শুধু বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে মানসিকতায় পূর্ণতা আসবে না। চাকরি ও পারিবারিক উন্নতির পাশাপাশি কাজের মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে। কারণ কৃষক ও শ্রমিকের ঘাম ঝরানো অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়। শিক্ষার্থীদের সেই অবদানের মূল্য দিতে হবে নিজেদের কর্মের মাধ্যমে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং মানবিক মূল্যবোধ আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

এ সময় বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না নুরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ২০০ শিক্ষার্থীর মধ্যে মোট ৬ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘লক্ষ্য কেবল বিসিএস ক্যাডার হওয়া নয়, মানবিক মানুষ হতে হবে’

আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬