ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

যশোরের মনিরামপুরে মাদক সেবনের দায়ে মো. ইকবাল হোসেন (৩০) ও মো. রমজান গাজী (৩০) নামে দুজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ (শনিবার) দুপুরে মনিরামপুর থানা পুলিশ তাদের মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন।

সাজাপ্রাপ্ত দুজনই মনিরামপুরের শেখপাড়া খানপুর এলাকার বাসিন্দা। তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মনিরামপুরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬