ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুচলেকায় মুক্ত

যশোরে বাল্যবিয়ের সময় হাতেনাতে বর-কনেসহ তিনজন ধরা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ আদালতে হাতেনাতে ধরা তিন কিশোর-কিশোরী -কপোতাক্ষ

যশোরে বাল্যবিবাহের সময় তিন কিশোর-কিশোরীকে হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে যশোর জেলা আইনজীবী সমিতির ২ নং ভবনের ২য় তলায়। তবে বিয়ের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা আইনজীবী মিজানুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পরে তিনজনকেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান ডিসি অফিস কার্যালয়ে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১০টার দিকে ১৭ বছরের বর এক বন্ধুর সাথে করে উকিলবারে আসেন। বউ হিসেবে স্কুল ড্রেস পড়ুয়া এক কিশোরীকে (১৫) আনা হয়। আইনজীবী মিজানুর রহমান তাদের বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে শেষ হওয়া মাত্রই ভ্রামম্যাণ আদালত হানা দেয় সেখানে। এসময় কৌশলে পালিয়ে যান কাজী ও অ্যাডভোকেট মিজানুর রহমান। শেষমেষ বর, কনে ও বরের বন্ধুকে নিয়ে যাওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান পরবর্তিতে বর ও কনের পরিবারকে হাজির করেন। দুই পক্ষের সাথে কথা বলে ছেলের বয়স ২১ বছর ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত দুইজনকে নিজ নিজ পরিবারের সাথে থাকার শর্তে মুচলেকা দিয়ে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

অভিযোগ রয়েছে অ্যাডভোকেট মিজানুর রহমানসহ আরও কয়েকজন চিহ্নিত আইনজীবী রয়েছেন যারা বাল্যবিয়ে সংক্রান্ত কর্মকান্ডে লিপ্ত। তারা মোটা অংকের টাকা নিয়ে তারা বাল্যবিয়ে দিয়ে থাকেন।

এ বিষয়ে বক্তব্য নিতে আইনজীবী মিজানুর রহমানের মোবাইলে একাধিক বার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুচলেকায় মুক্ত

যশোরে বাল্যবিয়ের সময় হাতেনাতে বর-কনেসহ তিনজন ধরা

আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬