ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০টি দপ্তর নিয়ে শতাধিক অভিযোগ জমা

দুদকের গণশুনানি ঘিরে জনগণের মাঝে সাড়া

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

যশোরে দুর্নীতি দমন কমিশন-দুদকের গণশুনানি আগামীকাল (রবিবার)। এই গণশুনানি নিয়ে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়াও পড়েছে। সাধারণ মানুষ নানান অভিযোগ নিয়ে হাজির হয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ও অভিযোগ গ্রহণ বুথে। দুদকও গণশুনানির জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের দুর্নীতি অনিয়ম গণশুনানির মাধ্যমে তুলে আনতে প্রচার প্রচারণা চালানো হয়েছে।

আজ (শনিবার) বিকেল পর্যন্ত প্রায় ৪০টি দপ্তর নিয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। রাত পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে বলে দুদক সূত্র জানিয়েছে।

দুর্নীতি দমন কমিশন-দুদক যশোর সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণশুনানিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী উপস্থিত থাকবেন।

গণশুনানিতে যশোর সদর উপজেলার যেকোনো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির অভিযোগ তুলে ধরা যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, গণশুনানিতে তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে দুদক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার নাগরিকদের সমস্যা সমাধান করাই গণশুনানির মূল উদ্দেশ্য। একইসঙ্গে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণ, সততা ও মূল্যবোধ বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, অভিযোগ প্রদানের মাধ্যমে গণশুনানিতে সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করার জন্য শহরময় মাইকিং, পোস্টার, ব্যানার স্থাপন করা হয়। এ কারণে এই গণশুনানি নিয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহের সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার জন্য শহরে ৬টি অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়। এছাড়া দুদক কার্যালয়েও অভিযোগ গ্রহণ করা হয়।

আজ (শনিবার) বিকেল পর্যন্ত সবমিলিয়ে প্রায় ৪০টি দপ্তর সম্পর্কিত শতাধিক অভিযোগ পাওয়া গেছে। রাত পর্যন্ত অভিযোগ প্রদানের সুযোগ থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরে যশোরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানে দুদক অভিযান চালিয়েছে। অভিযানে দুর্নীতিসংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা, তদন্ত, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব অভিযানের ফলে অনেক সরকারি অফিসে দুর্নীতির মাত্রা হ্রাস এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে। গণশুনানির পর সাধারণ মানুষের মাঝে দুদক সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা ও আস্থা সৃষ্টি হবে বলেও প্রত্যাশা দুদক কর্মকর্তাদের।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে এসব অভিযোগ তুলে ধরা যাবে। বিভিন্ন দপ্তরের ঘুষ, দুর্নীতি, অনিয়ম সম্পর্কে সাধারণ মানুষ অভিযোগ করছেন। এর মধ্যে তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আমলযোগ্য অভিযোগগুলো গণশুনানিতে তুলে ধরা হবে। গণশুনানিতে তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্য দিয়ে যশোরের এসব প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধি এবং অনিয়ম-দুর্নীতির মূল উৎপাটন সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৪০টি দপ্তর নিয়ে শতাধিক অভিযোগ জমা

দুদকের গণশুনানি ঘিরে জনগণের মাঝে সাড়া

আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫