সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাগর (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা-মাসিলা গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর নিজ বাড়ি মাসিলা গ্রাম থেকে চৌগাছা যাওয়ার পথে একটি মোটরসাইকেলে (যশোর-ল-১২-২৮০৮) রওনা দেন। মজনু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা দেন। এতে তার বুকে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।










