ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার শারদীয় দুর্গাপুজোর সমাপন

মন্দির-মণ্ডপে উপচে পড়া ভিড়

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

যশোর রামকৃষ্ণ আশ্রমের আমন্ত্রণপত্রের প্রচ্ছদ চিত্র -কপোতাক্ষ ফাইল ছবি

শরতে প্রখর রৌদ্র আর বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করে শারদীয় উৎসবের পাশাপাশি শারদীয় দুর্গাপুজো চলছে পুরোদমে। মাঝে মাঝে বৃষ্টিরূপী অসুর বাগড়া দেওয়ার চেষ্টা করলেও সনাতন ধর্মবিশ্বাসী বাঙালির উৎসাহ উদ্দীপনায় জল ঢালতে পারছে না মোটেও।

উৎসব আমেজে ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্যদিয়ে শারদীয় দুর্গাপুজোয় আজ (বুধবার) আনুষঙ্গিক মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানসহ দেবীদুর্গার মহানবমী পূজা সম্পন্ন হয়েছে।

শাস্ত্রীয় মতে, নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে। সিদ্ধিদাত্রী ঐশ্বরিক এবং পার্থিব আকাক্সক্ষা পূরণ করেন এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন।

শারদীয় উৎসবের চতুর্থ দিন সকালে সকল দুর্গা মন্দির ও মণ্ডপে ধর্মীয় আচারানুষ্ঠান পালনের মাধ্যমে দেবীর প্রতি ১০৮টি পদ্মফুল উৎসর্গ, অসুর শক্তি বিনাশ করে দেশবাসীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ, অঞ্জলি প্রদানের মধ্যদিয়ে সম্পন্ন হয় মহানবমী।

এ সময় মাতৃবন্দনায় মেতে ওঠেন ভক্তবৃন্দ। পুষ্পাঞ্জলি দিয়ে তাদের অর্ঘ্য দেন দুর্গতিনাশীনী দেবী দুর্গার কমল চরণে। দুপুরে প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় হয় মঙ্গলারতি।

সরেজমিনে বিভিন্ন মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এছাড়া শারদীয় উৎসব ঘিরে সুসজ্জিত তোরণ আর বৈদ্যুতিক রঙিন আলোক সজ্জায় আলোকিত হয়ে ওঠে সকল মন্দির-মণ্ডপ প্রাঙ্গণ।

এদিকে এদিন দুপুরে নবমী পূজা চলাকালীন যশোর রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান।

অতিথিদের স্বাগত জানান যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুর্গাপুজোর পঞ্চম দিনে মহা দুর্গাদশমী।

যশোর রামকৃষ্ণ আশ্রমে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এদিন সকাল ৯টা ৫০ মিনিটের মধ্যে পূজা সমাপন ও দেবীদুর্গার দর্পণ নিরঞ্জনের পর বিজয়া দশমীর মধ্যদিয়ে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বৃহস্পতিবার শারদীয় দুর্গাপুজোর সমাপন

মন্দির-মণ্ডপে উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫