ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৪০১ বার পড়া হয়েছে

ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে -কপোতাক্ষ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে তিন কর্মচারী আহত হয়েছেন।

আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে ২টি ককটেল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

একটি বোমা প্রতিষ্ঠানের ভিতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন (৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন।

এর কিছুসময় পর ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

আপডেট সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫