ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান ঐ গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতান তার কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে ফুটবল খেলছিল। খেলার মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয় সে।

স্থানীয় লোকজন সুলতানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা বলেন, বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৩:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫