ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোহার পাইপের আঘাতে প্রাণ গেল শ্রমিকের

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ মাথায় পড়ে সিপন মৃধা (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (রবিবার) সকালে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিপন মৃধা কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশগ্রামের শাহজাহান মৃধার ছেলে। তিনি পল্লী বিদ্যুতের আরইবি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী মো. আলাউদ্দিন বলেন, রবিবার সকালে পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনের প্রাচীর নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ চেইন ছিড়ে একটি লোহার পাইপ মাথায় পড়ে গুরুতর আহত হন সিপন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরক্তি রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান আরইবি’র সহকারী প্রকৌশলী জীবন উদ্দীন বলেন, শ্রমিক সিপনের মৃত্যু একটি দুর্ঘটনা। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কারও অবহেলার কারণে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শ্রমিকের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লোহার পাইপের আঘাতে প্রাণ গেল শ্রমিকের

আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫