ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিয়া খালে আবারও যুবকের লাশ

বন্ধুরা লাশ ফেলে পালাল!

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে যুবকের মরদেহ আজ (বৃহস্পতিবার) দুপুরে উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম আব্দুর রহমান। তিনি বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।

গত বছর একই খালে গোসল করতে নেমে আরেক যুবকের মৃত্যু হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, গোসল করার পর কথা বলে বাড়ি থেকে বের হয় রহমান। এরপর আর ফিরে আসেনি। মোবাইলের মাধ্যমে জানতে পেরে আব্দুর রহমানের লাশ শনাক্ত করা হয়।

প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, তিন বন্ধু মিলে খালে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২টায় গোসল শেষে দুইজন উঠে এলেও একজন ডুবে যায়। তখন বাকি দুজন স্থানীয়দের সহযোগিতা চান। আশপাশের মানুষ খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিল। মরদেহ উদ্ধার করে ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নালিয়া খালে আবারও যুবকের লাশ

বন্ধুরা লাশ ফেলে পালাল!

আপডেট সময় : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫