ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাচ্যসংঘ যশোরের প্রয়াত দুই সদস্যের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

প্রয়াত দুই সদস্যের স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান -কপোতাক্ষ

প্রাচ্যসংঘ যশোরের প্রয়াত সদস্য শেখ আমানউল্লাহ ও নুর ইসলামের স্মরণে এক স্মরণসভা আজ (শুক্রবার) বিকেলে প্রাচ্যসংঘের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।

প্রাচ্যসংঘ যশোরের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতা করেন লেখক, গবেষক অ্যাক্টিভিস্ট ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, আসাফ উদ্দৌলাহ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাশেদ খান, অ্যাড. মনিরুল ইসলাম মনু, সাকির আলী, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, নিত্যানন্দ পাল, সাংবাদিক নূর ইসলাম প্রমুখ।

বক্তারা ক্যাফে প্রেস ক্লাবের স্বত্বাধিকারী শ্রমিক নেতা নুর ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রাচ্যসংঘ যশোরের প্রবীণ সদস্য শেখ আমানউল্লাহ সম্পর্কে বক্তারা বলেন, তিনি বয়সে প্রবীণ হলেও কাজকর্মে ছিলেন নবীন। তার মতো একজন গুণমুগ্ধ শ্রোতা আজ সমাজে বিরল। এই দুইজন সদস্য ছিলেন প্রাচ্যসংঘ পরিবারের অন্যতম প্রাণ। তারা তাদের দায়িত্ব পালনে ছিলেন সবসময় অগ্রগণ্য। শত সমস্যার মধ্যেও এই দুই প্রয়াত সদস্য দেশ, জাতি ও মানুষের নানা সমস্যার সমাধানে চিন্তা করতেন, সেই সব সমস্যা সমাধানে সাধ্যমতো ভূমিকা পালন করতেন।

বক্তারা বলেন, শেখ আমানউল্লাহ বয়সের ভারে ন্যুয়ে পড়েছিলেন। তার মৃত্যু স্বাভাবিক নিয়মে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। কিন্তু শ্রমিক নেতা নূর ইসলামের মৃত্যুটি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি এই নষ্ট সমাজের নষ্ট মানুষগুলো নিরঅহংকার নুর ইসলামকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। তাকে আত্মহননে বাধ্য করা হয়েছে।

আত্মসংগ্রামী নুর ইসলামকে এই সমাজের একটি দুষ্টুচক্র বাঁচতে দিলো না। তিনি আজীবন সমাজের শোষিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী মানুষটির শেষ পরিনতি এমন নির্মম হবে তা কোনোদিন কেউ ভাবতে পারেনি।

বক্তারা মরহুম দুই সদস্যের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রাচ্যসংঘ যশোরের প্রয়াত দুই সদস্যের স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫