ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ স্টল, নিয়োগের লক্ষ্য পাঁচশ’

যশোরে এনজিওর চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ঢল

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

বেলুন উড়িয়ে চাকরি মেলা মেলা উদ্বোধন করা হয় -কপোতাক্ষ

‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে আজ (শনিবার) যশোর পিটিআই চত্বরে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত মেলায় প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমসিম খেতে হয়। মেলায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। দশ সহস্রাধিক চাকরিপ্রার্থী এখানে সমবেত হন।

সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন এমআরএ-এর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফ’র প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিনা আক্তার, আর্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।

চাকরি মেলায় ৩৬টি ক্ষুদ্র ঋণ বিতরণকারী বেসরকারি উন্নয়ন সংস্থা স্টল দেয়। চাকরি প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে চাকরির জন্য সিভি জমা দেন। প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ প্রক্রিয়া শেষে কর্মীদের নিয়োগপত্র দেবে। মেলায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চাকরিপ্রার্থীদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তবে ভবিষ্যতে আরও বেশি মানুষের অংশগ্রহণ বিবেচনায় নিয়ে মেলার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার দাবি তাদের।

ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর উদ্যোগে মেলার পাশাপাশি ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারও অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৩৬ স্টল, নিয়োগের লক্ষ্য পাঁচশ’

যশোরে এনজিওর চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ঢল

আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬