ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রতিযোগিতা উদ্বোধন করেন -কপোতাক্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ আজ (শনিবার) যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ৭৯টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করবেন। আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে, যা ভবিষ্যতে দেশ গড়ায় সহায়ক হবে। খেলার মাঠে জয়-পরাজয় বড় কথা নয়, বরং অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত বিজয় অর্জিত হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করা। শিক্ষা ও গবেষণার পাশাপাশি যবিপ্রবি ক্রীড়াঙ্গনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ওমর ফারুক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ভেটেরিনারি ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ, সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্র্যাক্টর মো. শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষজ্ঞ বিচারকদের পক্ষে শপথপাঠ করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক অমিতাভ সরকার এবং খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন বাংলাদেশের সতেরো বারের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৌরভ বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : ০১:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬