ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদকসহ ৬ জন আটক

ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল জরিমানা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত চারজন -কপোতাক্ষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা আলাদা অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ৬ জনকে আটক করেছে। এদের মধ্যে দুইজনের নামে নিয়োমিত মামলা হয়েছে। বাকি চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, আজ (বুধবার) সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার কংশারীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত হামেজ উদ্দিনের ছেলে হোচেন আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় ইএসকফ সিরাপ জব্দ করা হয়। এই ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুখপুকুরিয়া পুড়োপাড়া খালপাড়া থেকে লনু মিয়ার ছেলে আকতার হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় চৌগাছায় থানায় আরও একটি মামলা হয়েছে।

এছাড়া ৫০ গ্রাম করে গাঁজা নিজের কাছে রাখার অভিযোগে চানপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে মোমিন ও মৃত ইউসুফ আলীর ছেলে নজরুল ইসলাম ও মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে ইজাজুল ইসলাম এবং কয়ারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলামকে আটক করা হয়। তাদের প্রত্যেককে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে একশ’ টাকা করে জরিমানা এবং ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাদকসহ ৬ জন আটক

ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল জরিমানা

আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬