ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আজ (শনিবার) সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। আটক আবির হোসেন কাপাশহাটী গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরীকে তার নিজ ঘরের ভেতর একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আবির হোসেন। ভুক্তভোগী কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আবির হোসেন পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

ধর্ষণের দায় স্বীকার করে অভিযুক্ত কিশোর আবির হোসেন বলেন, ‘কিছুদিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই মেয়ের বাবা আমাকে মারপিট করেছিল। রাগের কারণে আমি তার মেয়েকে ধর্ষণ করেছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘কিশোরী ধর্ষণের অভিযোগে কাপাশহাটী গ্রাম থেকে আবির হোসেন নামে এক কিশোরকে আটক করা হয়েছে। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০২:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬