ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওয়াপাড়া বাজারে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ড -প্রতীকী ছবি

যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রবিবার) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের মুদিপট্টি সংলগ্ন দত্ত হার্ডওয়্যার নামে একটি দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার হার্ডওয়্যার সামগ্রি পুড়ে গেছে বলে দোকান মালিক দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত দত্ত হার্ডওয়্যারের মালিক দিলীপ দত্ত বলেন, সকাল ৭ টার দিকে প্রতিবেশী এক দোকান মালিকের মাধ্যমে জানতে পারেন গুদামে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে গুদামে থাকা হার্ডওয়্যার সামগ্রি সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিক তদন্তে মনে হয়েছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নওয়াপাড়া বাজারে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬