ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যৌথ বাহিনীর বিশেষ অভিযান

যশোরে ৪টি বিদেশি পিস্তল, ১০টি গ্রেনেডসদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার বিদেশি পিস্তল, গুলি, বিস্ফোরক -কপোতাক্ষ

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৩৭ রাউন্ড গোলাবারুদ, ২টি ওয়্যারলেস সেট, ড্রাম ও স্টিল ট্রাঙ্কে লুকানো অবস্থায় ১০টি গ্রেনেড সদৃশ বস্তু এবং বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দাড়িহাগড়া পূর্বপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান শুরু হয়। অভিযান শেষে রাত ১২টার পর সেনাবাহিনীর পক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার গ্রেনেড সদৃশ্য বস্তু-কপোতাক্ষ

সূত্র জানিয়েছে, অভিযানে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮)। তিনি দড়িআগ্রা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে রায়হান পালিয়ে যায়। তার বসতঘর থেকেই এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রি সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল কর্তৃক নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ও বিস্ফোরক জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারত।

অভিযানে সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয় -কপোতাক্ষ

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তৎপরতার তথ্য পেলে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাতক রায়হান মোল্লাকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যৌথ বাহিনীর বিশেষ অভিযান

যশোরে ৪টি বিদেশি পিস্তল, ১০টি গ্রেনেডসদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬