ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না দেওয়ায় মা-বাবাকে ছেলের কুপিয়ে জখম

প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

ছেলের হাতে গুরুতর আহত মা রোকেয়া ও বাবা আছির উদ্দিন -কপোতাক্ষ

যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় নেশার টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে তাদেরই ছেলে। আহত দু’জন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন : আছির উদ্দিন (৭০) এবং তার স্ত্রী রোকেয়া (৬০)। তারা যশোর সদরের সাতমাইল হৈবতপুর রোড এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৩টার দিকে নিজ বাড়িতে নেশার টাকা চায় তাদের ছোট ছেলে সাদ্দাম (২৩)। টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে সে বাম হাতে থাকা বটি দিয়ে বাবা-মার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় লাঠি দিয়েও তাদের মারধর করা হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আছির উদ্দিন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নেশার টাকা না দেওয়ায় মা-বাবাকে ছেলের কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬