ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

বালুবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক কিশোর -কপোতাক্ষ

চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলা বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো : উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

মাত্র ২৪ ঘণ্টা আগে, গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা-মাসিলা গ্রামীণ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাগর (১৭) নামে এক কিশোর নিহত হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত দুই কিশোর মোটরসাইকেল নিয়ে চৌগাছা বাজারে ঘুরতে আসার জন্য বাড়ি থেকে সকাল সাড়ে ১০টার দিকে বের হয়। পথিমধ্যে তারা ঝিকরগাছা সড়কের ভাদ্রা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাইকৃত টলির পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যায়।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এবার ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

আপডেট সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫