ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে হাসপাতাল থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে নারী আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

হাসপাতাল থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে আটক নাসিমা -কপোতাক্ষ

আজ (রবিবার) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে নাসিমা (৪৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নাসিমা যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে।

পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতেন গ্রামের বাসিন্দা মোছা. শেফালী (৩০) চিকিৎসার জন্য স্বামী সালাউদ্দিনের সাথে ট্রেনে যশোর আসেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে নাসিমা তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে এবং হাসপাতাল পুলিশ গার্ড সোহেল রানাকে খবর দেয়।

হাসপাতাল পুলিশ গার্ড নাসিমাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে হাসপাতাল থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে নারী আটক

আপডেট সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫