ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝরাতে মাতলামি, তিন মাদকসেবীর কারাদণ্ড

প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামির অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন : উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের জিয়া বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস (২২), একই গ্রামের আবুল শেখের ছেলে রাব্বি শেখ (২২) ও আসলাম হোসেন গাজীর ছেলে সাজিদ আরমান (২৩)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামির অভিযোগে হাসিব বিশ্বাস, রাব্বি শেখ ও সাজিদ আরমান নামে তিন যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতবেক তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাঝরাতে মাতলামি, তিন মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬