ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হটলাইন নম্বর ৯৯৯-এ কল

চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

অনুমতি ছাড়া পুকুর খনন করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় -কপোতাক্ষ

যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খনন করার অভিযোগে মিলন হোসেন (২২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঐ গ্রামের জনৈক ব্যক্তি জাতীয় জরুরি সেবা (হটলাইন নম্বর ৯৯৯) কল করে এ বিষয়ে অভিযোগ করেন।

আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া যাত্রাপুর গ্রামের একটি পুকুরের মালিকরা নিজেদের পুকুর খনন (সংস্কার) করে মাটি অন্যত্র বিক্রি করছেন এমন অভিযোগ যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। সেখান থেকে চৌগাছা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার স্কেভেটর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকটি ট্রাক জব্দ এবং কাজের সাথে জড়িতদের আটক করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ৯৯৯-এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হটলাইন নম্বর ৯৯৯-এ কল

চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬