উচ্চ আদালতের নির্দেশ
এনসিপি প্রার্থী খালিদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : ০৪:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী খালিদ সাইফুল্লাহ জুয়েল মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ (রবিবার) দুপুরে তিনি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র হস্তান্তর করেন।
এর আগে, মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতা সৃষ্টি হলে খালিদ সাইফুল্লাহ জুয়েল উচ্চ আদালতের শরণাপন্ন হন। শুনানি শেষে আদালত তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ প্রদান করেন। আদালতের নির্দেশ পাওয়ার পরপরই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। আদালতের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে আমি সন্তুষ্ট এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনে লড়তে দৃঢ প্রতিজ্ঞ।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।










