ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নেয়া পাঁচজন আটক

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

যুবলীগের ঝটিকা মিছিল -কপোতাক্ষ

যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) ভোরে যশোর শহরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ নামধারী একদল যুবক। ভোর আনুমানিক ছয়টার দিকে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ১০-১৫ জন কিশোর-যুবক অংশ নেয়। তাদের অধিকাংশই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ছিল। তারা ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার মানি না মানবো না’সহ নানা শ্লোগান দেন।

সূত্র জানায়, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলগমীর কবির সুমনের অনুসারীরাই এই মিছিলের আয়োজন করেন। হাজী সুমন নিজেই তার ফেসবুক পেজে মিছিলের ভিডিও শেয়ার করেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ভোরে সূর্য উঠার আগেই মিছিলটি হয়েছে বলে জেনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আটক ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী কারাগারে : এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গত সোমবার বিকেলে যশোর শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি ও ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন : ঝুমঝুমপুরের রাজু রানা, মনিরামপুরের মনিরুজ্জামান, সদর উপজেলার চন্দা আফরার মামুন মিয়া, চাঁচড়া চেকপোস্ট এলাকার রাশেদুল ইসলাম রাতুল এবং চাঁচড়া কলোনী এলাকার নিরব সাদেকিন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট যশোর শহরের লালদীঘিরপাড়ে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় রাজু রানা, মনিরুজ্জামান ও মামুন মিয়াকে আটক দেখানো হয়েছে।

এছাড়া, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে বালিয়াডাঙ্গা স্কুল কেন্দ্রে বোমাবাজির ঘটনায় দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ও নিরব সাদেকিনকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের ঘটনায় তাদের আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আটকদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি যুবলীগের ব্যানারে যারা মিছিল করেছে, তাদেরও শনাক্তে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নেয়া পাঁচজন আটক

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় : ০৪:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫