সংবাদ শিরোনাম ::
যশোরে আওয়ামী লীগ নেতা ফুল ও যুবলীগ নেতা ঢোল রফিক আটক
প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৫১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে পুলিশ আটক করেছে -কপোতাক্ষ
সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ টিমের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে আটক করেছে।
শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা রফিকুল ইসলাম ফুলকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
অন্যদিকে, কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে একটি টিম বিমান অফিস মোড় থেকে রাত ১১টার দিকে রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে আটক করে।
আটক ঢোলের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি দাঙ্গা হাঙ্গামাসহ প্রায় ডজন মামলা রয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, দুজনকেই বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।









