ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দম্পতি নিহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

নিহত দম্পতি রণজিত কুমার দাস ও স্ত্রী পাপিয়া দাস -কপোতাক্ষ ফাইল ছবি

যশোরের মণিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত হয়েছেন।

আজ (বুধবার) দুপুরে উপজেলার ঝিকরগাছা-মণিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের রণজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)। রণজিত মনিরামপুর উপজেলার বাজিতপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের প্রভাষক ও তার স্ত্রী পাপিয়া দাস একই উপজেলার জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরে মেকানিক পদে কাজ করতেন।

প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রণজিৎ ও তার স্ত্রী পাপিয়া মোটরসাইকেলযোগে মণিরামপুর বাজার থেকে রোহিতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

এসময় স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রণজিতের ভাই জীবন কুমার দাস জানান, স্ত্রী পাপিয়াকে নিয়ে নিজ গ্রাম থেকে মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের একটি গ্রামের দিকে যাচ্ছিলেন রণজিত। দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা উভয়ই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে উভয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পরপর পাওয়ার টিলারের চালক পালিয়েছেন বলে জানান মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান। তিনি বলেন, পাওয়ার টিলারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দম্পতি নিহত

আপডেট সময় : ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫