ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান আর নেই

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

ইলাহদাদ খান -কপোতাক্ষ ফাইল ছবি

যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান স্বাধীন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।

প্রয়াত ইলাহদাদ খান বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফের স্বামী।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠতে গিয়ে তিনি বিছানা থেকে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে কুইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, নাতি নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিকেল ৩টায় তার মরদেহ যশোর উদীচী প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়।

এরপর বাদ আসর তালতলা জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান আর নেই

আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫