সংবাদ শিরোনাম ::
যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু
প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৩৬২ বার পড়া হয়েছে
যশোরে বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত হাকিম সরদার বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, বুধবার সকালে বৃষ্টির সময় হাকিম তার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে।
পাশের ঘেরে কাজ করা কয়েকজন দেখতে পান হাকিম মাটিতে লুটিয়ে পড়েছেন। এসময় তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান।










