ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের ভ্যানচালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে

ভ্যানচালক মিন্টু হোসেন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -কপোতাক্ষ

যশোরের মণিরামপুরে চাঁদা না পেয়ে ভ্যানচালক মিন্টু হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ (মঙ্গলবার) দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নানা শ্লোগান দেন।

মানববন্ধনে নিহতের স্বজনেরা অভিযোগ করেন, ৫০ হাজার টাকা না দেওয়ায় পৌর বিএনপির বহিস্কৃত শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনের নেতৃত্বে মিন্টুকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মিন্টুর দুই ভাই। এই ঘটনায় মামলা করা হলেও অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে স্থানীয় বিএনপি ও পুলিশ। এমনকি ভুক্তভোগী পরিবারের দেওয়া আসামিদের নাম এজাহারে অন্তর্ভূক্ত না করার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। মানববন্ধন থেকে দ্রুত জড়িতদের আটক ও বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে নিহতের শ্যালক সুমন হোসেন বলেন, ‘আমাদের স্বজনকে তো আর পাব না। এখন চাই মামলার সঠিক তদন্ত হোক, জড়িতদের বিচার হোক। কিন্তু ওসি এ মামলা নিয়ে তালবাহানা করছে। এজাহারে পুলিশের যা মনে আসছে সেটা উল্লেখ করছে। এজাহারে আসামি, আসামির পরিবারের নাম ভুল দিয়েছে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় পুলিশ এ মামলাটি ভিন্নখাতে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় উপজেলা বিএনপির শীর্ষনেতারা আসামিদের পক্ষ নেওয়ায় আমরা সাহস করে কিছু বলতে পারছি না। আমরা বাড়িতে একধরনের হুমকি নিয়ে আতংকে দিন পার করছি। আমাদের আতংকগ্রস্ত রাখতে বাড়িতে ইট পাটকেল মারছে। জীবন বাঁচানোর তাগিদে যশোরে এসে এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রশাসনের কাছে এই হত্যার বিচার ও আমাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, ২৮ আগস্ট সন্ধ্যায় মণিরামপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের উত্তর গেট মোড়ে দোকানে চাঁদা দাবি করলে কথাকাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা সাব্বির পাঁচ-ছয়জন সঙ্গী নিয়ে এসে সেন্টু, তার বড় ভাই মিন্টু এবং মেজো ভাই পিকুলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভ্যানচালক মিন্টু মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে প্রধান অভিযুক্ত বিএনপি নেতা সাব্বিরসহ তিনজন আটক করে পুলিশ।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগ সত্য নয়। ঘটনার সঙ্গে পুলিশ যা তদন্ত করে পাচ্ছে, সেটা তুলে ধরছে। ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় কারও পক্ষ নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আইন সবার জন্য সমান। জড়িতদের সবাইকে আটক করতে ও রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরের ভ্যানচালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫