ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইশ বছরের পুরাকীর্তি ভবন

মুড়লি ইমামবাড়িতে দুঃসাহসিক চুরি

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

শিয়া সম্প্রদায়ের মহররমের জন্য ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিপত্র চুরি যায় -কপোতাক্ষ

আড়াইশ বছরের পুরাকীর্তির ভবন হাজী মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি ইমামবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

রবিবার মধ্যরাতে ইমামবাড়ি প্রধান ফটকের তালা ভেঙ্গে চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমের জন্য ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিপত্র চুরি করে।

এ ঘটনায় আজ (সোমবার) ইমামবাড়ি কার্যকরী পরিচালনা পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, দানবীর হাজী মুহাম্মদ মহসিনের সৎ-বোন মন্নুজান খানম তার জমিদারির আমলে (১৭৬৪-১৮০৩ খ্রিস্টাব্দে) ইমামবাড়ি নির্মাণ করেন। আড়াইশ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি। শহরের মুড়লিতে অবস্থিত এটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসাবে ব্যবহৃত হয়।

রবিবার রাতে মহররম অনুষ্ঠান শেষে করে তারা বাড়ি বন্ধ করে চলে যান। সকালে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙ্গা। ভিতরে থাকা দেড়শ’ বছরের পুরনো দুটি ছয় ভরির পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তির জিনিস, চেয়ার, ফ্যান, এমপ্লিফায়ার, স্পিকার চুরি হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, এর আগেও ইমাম বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ডের ব্যবস্থা করেনি। ইমামবাড়িতে সন্ধ্যা নামলে বহিরাগতদের উৎপাত বৃদ্ধি পায়। বিভিন্ন সময়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আড়াইশ বছরের পুরাকীর্তি ভবন

মুড়লি ইমামবাড়িতে দুঃসাহসিক চুরি

আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫