ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকৃত টাকা উদ্ধার

শার্শায় দুই ছিনতাইকারী আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের ব্যবহৃত হাঁসুয়া ও ছুরিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ -কপোতাক্ষ

যশোরের শার্শা উপজেলায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে শার্শা থানা পুলিশ।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোঁড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ওসি কে এম রবিউল ইসলাম জানান, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌঁছালে দুই যুবক তার গতিরোধ করে। এসময় তারা দেশীয় হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সাথে সাথে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আটক ছিনতাইকারীদের আজ (রোববার) আদালতে পাঠানো হয় বলে জানান ওসি কে এম রবিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছিনতাইকৃত টাকা উদ্ধার

শার্শায় দুই ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০২:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫