ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোরে ঘাতক চালক, বেনাপোলে ট্রাক আটক

নড়াইলে পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক সুজ্জাত আলীকে গ্রেফতার করেছে র‌্যাব -কপোতাক্ষ

নড়াইলে পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক সুজ্জাত আলীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। আজ (রবিবার) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় ট্রাকচাপা দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাতে চালক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ট্রাক নিয়ে ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত ডিজেল মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং চালক সুজ্জাত ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

তিনি আর জানান, পাম্পের ডিউটি শেষে রাত ২টার দিকে নাহিদ তার সহকর্মী জিহাদ মোল্লার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং জিহাদ মোল্লা গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক সুজ্জাত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোরের সদস্যরা বাঘারপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে সেই ট্রাকটি উদ্ধার করা হয় -কপোতাক্ষ

এদিকে এ ঘটনায় ঘাতক ট্রাকটি (যশোর-ট ১১-৬০৪০) আজ (রবিবার) বেলা ১২টার দিকে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে নড়াইল ডিবি পুলিশ, যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়। পরবর্তীতে বিকেলে ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি টার্মিনালে পার্কিং অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে ঘাতক চালক, বেনাপোলে ট্রাক আটক

নড়াইলে পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

আপডেট সময় : ০২:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬