যশোর জেনারেল হাসপাতাল
বার্মিজ চাকুসহ যুবক আটক
- আপডেট সময় : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে এক্সরে রুমের সামনে থেকে একটি বার্মিজ চাকুসহ মইনউদ্দিন (২৬) নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা।
আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মইনউদ্দিন ঝুমঝুমপুর কাঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মইনউদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল ক্যাম্পের কর্তব্যরত পুলিশ সদস্যরা এক্সরে রুমের সামনে তাকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে। এ সময় তল্লাশি করে তার ব্যাগের ভেতর থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বিষয়টি কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গস্খহণ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন।










