ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গুদামে লুকানো ছিল ১৮শ’ লিটার জ্বালানি তেল-মবিল!

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

যশোরের মণিরামপুরে অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে প্রায় ১৮শ’ লিটার জ্বালানি তেল, মবিল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে রয়েছে ৯০৫ লিটার ডিজেল ও পেট্রোল, ৮৫০ লিটার মবিল (লুব্রিকেন্ট), হাইড্রলিক ওয়েল ২২ লিটার ও গিয়ার ওয়েল ২০ লিটার।

শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনিরামপুর উপজেলার খেদাপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করেন। ঐ বাজারের তবিবর রহমান নামে এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে এসব জ্বালানি অবৈধভাবে মজুত করে রাখেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, শনিবার আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুদ করা আছে। এই খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তবিবরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তবিবরের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়েছে।

ফাইল ছবি

জব্দকৃত জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল ৭৭৫ লিটার, পেট্রোল ১৩০ লিটার, মবিল ৮৫০ লিটার, হাইড্রোলিক ওয়েল ২২ লিটার, গিয়ার ওয়েল ২০ লিটার। লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুতকারী তবিবুর রহমান পলাতক থাকায় তাকে গ্রেপ্তার সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল মণিরামপুর উপজেলার গোহাটা মোড়ের জিএন ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা জানান, খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তবিবরের সাথে ঐ বাজারের ধানের আড়তদার গোবিন্দের ভালো সম্পর্ক। তার আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তবিবর। শনিবার সকালে গোবিন্দের আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসিল্যান্ড এসে তবিবরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে। আমরা তার দোকানে তেলের জন্য গেলে নেই বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে তবিবর ১৮০-২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি করতেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গুদামে লুকানো ছিল ১৮শ’ লিটার জ্বালানি তেল-মবিল!

আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬