ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন, যাত্রীরা অক্ষত জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে যশোর কারাগারে ১৪৫৫ বন্দির পোলাও মাছ মাংস পায়েস যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি যশোরে শ্রদ্ধাঞ্জলি মাঝপথে ডিপোর গাড়ি থামিয়ে বিক্রি হচ্ছে পেট্টোল, ভিডিও ভাইরাল যশোরের মঞ্চে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল জরিমানা বাসি পঁচা খাবার বিক্রির দায়ে ‘ক্যাফে নুর’কে লাখ টাকা জরিমানা নানা বাড়ি থেকে ফেরার পথে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, এক পরিবারের ৩ জন নিহত

নড়াইল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন, যাত্রীরা অক্ষত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

বাসটি দাউদাউ করে জ্বলছে -কপোতাক্ষ

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাস পুড়ে গেছে। তবে বাসটির সকল যাত্রী অক্ষত রয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোর শহরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামে বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসে।

সূত্র জানায়, যাত্রা শুরুর আগেই ‘নড়াইল এক্সপ্রেসে’ গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। পরে তা মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে দাইতলা এলাকায় পৌঁছানোর পর পুনরায় পাইপলাইনে সমস্যা দেখা দিলে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়।

আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে দরজা ও জানালা দিয়ে নেমে পড়েন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন -কপোতাক্ষ

যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত।

চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। দ্রুত সময় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নড়াইল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন, যাত্রীরা অক্ষত

আপডেট সময় : ০৬:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬