ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের মঞ্চে ‘ফ্রাঙ্কেনস্টাইন’

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

‘ফ্রাঙ্কেনস্টাইন’ নাটকের মহড়া -কপোতাক্ষ

বিশ্ব নাট্যদিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৭টা ১ মিনিটে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘শব্দ থিয়েটার’-এর নতুন প্রযোজনা ‘ফ্রাঙ্কেনস্টাইন’। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান।

যশোরে এটাই প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক মঞ্চ প্রযোজনা। নাটকে আধুনিক বিজ্ঞানের নৈতিক সংকট ও মানবিক সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।

নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন মাস্উদ জামান এবং ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে রয়েছেন রিফাত মাহমুদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা (নীল), আদিতা আনজুম, তামিম গাজী, তানভির হাসানসহ অনেকে।

১০০ টাকা মূল্যের টিকিট অনলাইনসহ শহরের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই প্রযোজনা যশোরের নাট্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরের মঞ্চে ‘ফ্রাঙ্কেনস্টাইন’

আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬