ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঝপথে ডিপোর গাড়ি থামিয়ে বিক্রি হচ্ছে পেট্টোল, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

তেলভর্তি ডিপোর ট্রাকের উপরে দাঁড়িয়ে বালতি দিয়ে তেল নামানো হচ্ছে -কপোতাক্ষ

তেলভর্তি ডিপোর ট্রাক সড়কের উপরে দাঁড়িয়ে। ট্রাকের উপরে দাঁড়িয়ে একজন বালতি দিয়ে একের পর এক তেল নামাচ্ছেন। নিচে দাঁড়িয়ে থাকা একজন তেলভর্তি সেই বালতি নিয়ে যাচ্ছেন সড়কের পাশে থাকা দোকানে। ফিরতি বালতিতে পানি সাদৃশ্য কিছু একটা তরলবস্তু আবার ঢালছেন তেলের সেই ডিপোর ট্রাকে।

দুই মিনিট ২২ সেকেন্ডের অবৈধ তেল বিক্রির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে সমালোচনা আলোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদরের সাতমাইল এলাকায় অবস্থিত আলী হোসেনের দোকানের সামনে।

তেলবাহি ডিপোর ট্রাক থেকে বালতিতে করে তেল নিচ্ছেন একজন -কপোতাক্ষ

প্রথমে ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লার মোবাইলে ধরা পড়ে চুরির এই দৃশ্য। এরপর তার ফেসবুকে পোস্ট করার পর আজ (বুধবার) থেকে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা-ট, ০-০০০৩ রেজিস্ট্রেশন নাম্বারের একটি তেলবাহি ডিপোর ট্রাকে বালতিতে করে তেল দিচ্ছেন এবং নিচে আরেকজন তেলের বালতি নিয়ে দোকানে প্রবেশ করছেন। কয়েক বালতি তেল তিনি দোকানে নেন। পরে ঐ ব্যক্তিকে জিজ্ঞেস করলে দোকানি বলে জানান।

তবে গাড়ির ওপরে থাকা ব্যক্তির নাম জিজ্ঞেস করলেও তিনি নাম বলেননি। খোঁজ নিয়ে জানা গেছে দোকানির নাম আলী হোসেন। তিনি দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে দোকান বানিয়ে সড়কে চলাচলরত গাড়ির চোরাই তেল ক্রয় বিক্রয় করে আসছিলেন।

কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লা বলেন, খুলনার ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে চালক ও তার সহকারীরা চুরি করে বিক্রি করে দেন। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় অবস্থান নিই। সেখানে গাড়িটি আসার পর বালতিতে করে তেল নামিয়ে বিক্রি করছিল চালক ও সহকারী। শুধু মঙ্গলবার নয়, তারা নিয়মিত তেল চুরি করে বিক্রি করে দেন। যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত তিন থেকে চারটি স্পটে তেল চুরি করে বিক্রি করেন চালক ও সহকারীরা।

কয়েক বালতি তেল তিনি দোকানে নেন -কপোতাক্ষ

তিনি বলেন, ভিডিওতে তাদের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছি। কিন্তু তারা সদুত্তর দিতে পারেননি। ভিডিও ফেসবুকে ছাড়ার পর ভাইরাল হয়েছে। তবে চুয়াডাঙ্গার কোনো পাম্পের গাড়ি সেটা জানা যায়নি।

তেল নামানোর স্থানটি যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের সাতমাইল এলাকায়। ঐ ইউনিয়নের ইউপি সদস্য আহম্মদ আলী বলেন, দোকানটি মহাসড়কের ফাঁকা মাঠের ভিতরে। বিভিন্ন গাড়ির চোরাই তেল ড্রাইভার হেলপারের যোগসাজশে তারা ক্রয় করে। পরে খুচরা দামে সেই তেল বিভিন্ন গাড়িতে বিক্রি করেন বলে তিনি অভিযোগ করেন।

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, ‘অবৈধভাবে তেল চুরি করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও আমি দেখেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আর দোকান মালিক আলী হোসেনের নাম্বারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাঝপথে ডিপোর গাড়ি থামিয়ে বিক্রি হচ্ছে পেট্টোল, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬