ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নানা বাড়ি থেকে ফেরার পথে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, এক পরিবারের ৩ জন নিহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

দুর্ঘটনায় হতাহত একই পরিবারের ছয় জন, ছবিটি কেবলই স্মৃতি -কপোতাক্ষ

চুয়াডাঙ্গা আত্মীয় বাড়ি বেড়াতে যেয়ে ফেরার পথে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মনিরামপুরের এক পরিবারের তিন জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ঐ পরিবারের তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত তিনজন হলেন : মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ।

আহতরা হলেন : জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। প্রাইভেটকারটির মালিক জনি নিজেই ঘুমিয়ে ঘুমিয়ে কার চালাচ্ছিলেন। কারটি রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কারটিতে থাকা চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা গেছেন।

ওসি বলেন, কারটির ভিতরে থাকা চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার -কপোতাক্ষ

নিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন বলেন, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গা নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারালে জনি, তার বাবা ও ছোট্ট মেয়েটি মারা গেছে। এসময় আহত হয়েছেন জনি ভাইয়ের মা, স্ত্রী ও ছেলে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রিয়াদ হোসেন বলেন, রাতে সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহত তিন জনের মরদেহ তাদের বাড়িতে রাখা আছে। নিহতের দাফন প্রক্রিয়াধীন।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, আহত তিনজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাবরিনা জাহান সুমি ও মনোয়ারা বেগমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নানা বাড়ি থেকে ফেরার পথে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, এক পরিবারের ৩ জন নিহত

আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬