ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

নিহত রিকশাচালক আলমগীরের মরদেহের পাশে স্বজন -কপোতাক্ষ

যশোর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এক রিকশাচালককে মাথায় আঘাত করে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ (রোববার) রাত আটটার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটার রোডে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক আলমগীর (৫৫) যশোর সদরের চাচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। তিনি ঝুমঝুমপুর শ্মশান সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত যাত্রীবেশে আলমগীরের রিকশা ভাড়া করে ভাটপাড়া প্রাইম ইটভাটার নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা কোনো ভারী বস্তু দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করে। আলমগীর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

গোলাম রাব্বি নামের এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে রিকশাটি নিয়ে চম্পট দেয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসিব বলেন, হাসপাতালে আনার আগেই ভিকটিমের মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে এবং ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬