যশোরে মাদক সরবরাহকারীর ৬ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে রকি খান (২১) নামে এক মাদক সরবরাহকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রকি খান উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামের মোশারেফ খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে রকি খান নামে এক মাদক সরবরাহকারীকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত রকি খান জানান, সে নিজে একজন ইয়াবা সেবনকারী। সম্প্রতি একই গ্রামের মাদক কারবারি বখতিয়ারের সঙ্গে তার ইয়াবা ট্যাবলেট সরবরাহের চুক্তি হয়। চুক্তি মোতাবেক ৬টি ইয়াবা ট্যাবলেট নির্ধারিত স্থানে পৌঁছে দিলে একটি ট্যাবলেট ফ্রি (বিনামূল্যে) পাওয়ার শর্তে সে ব্যবসা শুরু করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের সঙ্গে জড়িত বখতিয়ার নামে এক মাদক করবারিকে পুলিশ খুঁজছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।















