ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেড় সহস্রাধিক নারীর মানববন্ধন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন -কপোতাক্ষ

যশোরে দেড় সহস্রাধিক নারীর অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জয়তী সোসাইটি যশোর ও নারীপক্ষের উদ্যোগে আজ (শনিবার) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ শ্লোগানে যশোর জিলা স্কুল বটতলা থেকে শুরু হয়ে মানববন্ধনের বিস্তৃতি ছিল প্রেসক্লাব পর্যন্ত।

আন্তর্জাতিক নারীদিবস উদযাপন উপলক্ষে জয়তী সোসাইটির ৫৪টি সংগঠনের দেড় সহস্রাধিক নারী সদস্য হাতে হাত ধরে এক কিলোমিটারব্যাপি এই মানববন্ধন রচনা করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা।

নারী দিবসের তাৎপর্য বিষয়ে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ। নারী দিবসের প্রতিবেদন পাঠ করেন ইউনিট ম্যানেজার শাহনাজ পারভীন রূপা ও বর্ণালী সরকার।

এতে বক্তারা বলেন, রাজনৈতিকভাবে নারীরা এখনো পিছিয়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ শতাংশ নারীর মনোনয়নের দাবি থাকলেও গড়ে ৩.৯৮ মনোনয়ন হতাশাজনক। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি থাকলেও এবারের নির্বাচনেও তা কার্যকর হয়নি। সংরক্ষিত আসনে লোক দেখানো প্রতিনিধিত্ব নয়, নারীর সক্রিয় ভূমিকা থাকবে। মানববন্ধনে ছয়টি দাবি তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দেড় সহস্রাধিক নারীর মানববন্ধন

আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬