ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্তদের বাড়িতে উপহার নিয়ে গেলেন এমপি ফরিদ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং খাদ্য সহায়তা প্রদান করেন -কপোতাক্ষ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। আজ (শনিবার) তিনি দুই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং খাদ্য সহায়তা প্রদান করেন।

সাধারণত সংসদ সদস্যদের বড় সভা বা আনুষ্ঠানিক মঞ্চে দেখা গেলেও এদিন ডা. ফরিদকে দেখা যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ির উঠানে। তিনি ঝিকরগাছা উপজেলার ১০০টি এবং চৌগাছা উপজেলার ৫০টি পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। এসময় নিজ হাতে ১৫০টি পরিবারের মাঝে পরিবারপ্রতি প্রায় ৩ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রির প্যাকেট বিতরণ করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি সান্ত্বনা দেন এবং সাহস জোগান। ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে কারও ওপর হামলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে নিরাপদে নিজ ঘরে বসবাস করতে পারে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংসদ সদস্য আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই সহায়তা কার্যক্রম কেবল শুরু। তারা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ক্ষতিগ্রস্তদের বাড়িতে উপহার নিয়ে গেলেন এমপি ফরিদ

আপডেট সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬