ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলে আগুন

বিদেশি পিস্তল ও গুলিসহ আটক তিন যুবককে গণপিটুনি

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে

স্থানীয়দের কাছে গণপিটুনির শিকার তিন যুবক -কপোতাক্ষ

যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিনসহ তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।

আজ (শুক্রবার) দুপুরে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিন যুবক হলেন : অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা (২৩)।

উদ্ধার করা বিদেশি ৯ এমএম পিস্তল -কপোতাক্ষ

স্থানীয়রা জানান, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুইজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে। এ সময় ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী দুজনের পক্ষ নিলে তিনজনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন

বিদেশি পিস্তল ও গুলিসহ আটক তিন যুবককে গণপিটুনি

আপডেট সময় : ০২:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬