ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার জরিমানা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযান -কপোতাক্ষ

রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার) সকাল সাড়ে দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার সেমাই কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাড়ি-কাপড়ের বাজারে তদারকি করা হয়। অভিযানকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকার মেসার্স নওয়াব স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় (মূল্য তালিকা প্রদর্শন না করা) ২৫ হাজার টাকা এবং ৪০ ধারায় (নির্ধারিত মূল্যের অধিক দামে খাদ্যপণ্য বিক্রি) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর-এর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব যশোরের সদস্যবৃন্দ এবং র‌্যাব-৬ এর একটি টিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার জরিমানা

আপডেট সময় : ০২:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬