ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে বিশেষ টাস্কফোর্সের অভিযান

যশোরে ৪ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে

কারখানায় অবৈধ প্রক্রিয়ায় সেমাই তৈরি করা হচ্ছে -কপোতাক্ষ

পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকিতে বিশেষ অভিযান চালিয়ে যশোরে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর।

আজ (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত সদর উপজেলার মণিহার ফলের বাজার, চৌরাস্তা ফলের দোকান, নুড়িতলা লাচ্ছা সেমাই কারখানা এবং ঝুমঝুমপুর বিসিক এলাকার টু স্টার এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিসিক এলাকার টু স্টার এন্টারপ্রাইজ নামের একটি সেমাই কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় সেমাই তৈরি) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কারখানায় ঘি দিয়ে সেমাই তৈরির মিথ্যা দাবি -কপোতাক্ষ

একই আইনের ৪৪ ধারায় (মিথ্যা বিজ্ঞাপন/ঘি দিয়ে সেমাই তৈরি দাবি) নুড়িতলার মেসার্স তামান্না এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, চৌরাস্তার হৃদয় ফল ভান্ডারকে ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা) ৫ হাজার টাকা এবং মণিহার ফলপটির মেসার্স শরীফ ফল ভান্ডারকে ৩৮ ধারায় (মূল্য তালিকা প্রদর্শন না করা) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য এবং র‌্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রমজানে বিশেষ টাস্কফোর্সের অভিযান

যশোরে ৪ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬