ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় ইয়াবা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন -কপোতাক্ষ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এক সময়ে মানুষ মাদক বলতেই চিনতো ফেনসিডিল; এখন সেটি অতিক্রম করেছে ইয়াবা। ইয়াবার বিস্তার এতটাই পৌঁছেছে যে; এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় এই ইয়াবা। প্রশাসন আন্তরিক না হলে এসব নির্মূল করা সম্ভব না।

আজ (শনিবার) দুপুরে তিনি যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।

সন্ত্রাসী ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা বিএনপি শতভাগ বন্ধ করতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে চুরি ছিনতাইসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করা অসম্ভব। মাদক ও সন্ত্রাস পরগাছা। পৃষ্ঠপোষকতা ছাড়া এটার বিস্তার ও টিকে থাকা অসম্ভব। প্রশাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিস্তার ঘটে। যে দল ক্ষমতায় থাকে তাদের পৃষ্ঠপোষকতায় বৃদ্ধি পায়। বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক সন্ত্রাস শতভাগ বন্ধ করতে চায়। এই বার্তাটি আমার জেলা উপজেলার নেতাকর্মীদেরও জানিয়ে দিয়েছি। এটা শুধু আমার মুখের ভাষা নয়; এটা আমরা বন্ধে করে দেখাতে চাই।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষকর্মকর্তা ও আট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় ইয়াবা

আপডেট সময় : ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬