ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

সাংবাদিকদের মুখোমুখি জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত -কপোতাক্ষ

ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শুক্রবার) বিকালে তিনি যশোর সার্কিট হাউজে যশোরের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইফতার তারাবি সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি; সেটার চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুতের ঘাটতি রয়েছে। সেটাকে কিভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি। দেশবাসীকে বলব, আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্য্যধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে পরিকল্পিনা অনুযায়ী নানা সংকট, সমস্যা সমাধান আমরা করতো পারবো।

বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মৌসুমে যাতে কৃষকেরা প্রয়োজনীয় অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।

এর আগে, সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভাবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান।

এসময় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার

আপডেট সময় : ০৩:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬