ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বন্ধ আওয়ামী লীগ কার্যালয়

শেখ মুজিব ও হাসিনার ছবির ব্যানার নিয়ে চাঞ্চল্য

প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বন্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উৎসুক মানুষের ভীড় -কপোতাক্ষ

যশোর শহরে বন্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে শহরের গাড়িখানাস্থ দলীয় কার্যালয়ের সানসেটের উপরে ব্যানারটি ঝুলতে দেখা যায়। তবে কারা ও কখন ব্যানারটি টাঙিয়েছে সেটা কেউ বলতে পারেনি। এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ ব্যানারটি নামিয়ে থানা হেফাজতে রেখেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গাড়িখানাস্থ সড়কের সামনে অংশে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জড়িয়ে ধরা পিতা-কন্যার একটি ছবি সম্বলিত ব্যানার ঝুলছে। ব্যানারটির এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনেক পথচারি ব্যানারটির ভিডিও করছেন।

স্থানীয় দোকানদাররা জানান, কে কখন এটি লাগিয়েছে সেটা জানেন না তারা। এক দোকানদার জানান, তিন তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা আওয়ামী লীগের কার্যালয় ছিল। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর ৫ আগস্ট বিকালে ছাত্রজনতা আগুন ধরিয়ে দেয় কার্যালয়ে। পরে বিক্ষুব্ধ জনতা লুটপাট করে। সেই থেকে পরিত্যক্ত রয়েছে ভবনটি। পরে ভবন কর্তৃপক্ষ কার্যালয়ের প্রবেশপথটি ইট দিয়ে গেঁথে দেন। ফলে সেখানে আর প্রবেশের কোন জায়গা নেই। ধারণা করছি, পিছনের ভবনের কার্নিশ দিয়ে কেউ ছাদে উঠে ব্যানারটি টাঙিয়েছে।

ভিডিও ছড়িয়ে পড়লে ও স্থানীয়দের খবর শুনে কোতোয়ালি মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ব্যানারটি নামিয়ে তাদের হেফাজতে নেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির এসআই অহিদুজ্জামান বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসে আমরা ব্যানারটি অপসারণ করেছি। ব্যানারটি কসবা ফাঁড়িতে রাখা হয়েছে।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরের বন্ধ আওয়ামী লীগ কার্যালয়

শেখ মুজিব ও হাসিনার ছবির ব্যানার নিয়ে চাঞ্চল্য

আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬